• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ট ইউএনও ত্রিশালের মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ
ময়মনসিংহ জেলার শ্রেষ্ট ইউএনও ত্রিশালের মোস্তাফিজুর রহমান

এনামুল হক,ময়মনসিংহ;-
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সরকারী পাওনা আদায়ের ক্ষেত্রে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে স্থানীয় সরকার পুরস্কার ২০২০ অর্জন করেছেন ।

শনিবার (১৩) ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল ইসলামের হাত থেকে তিনি ক্রেস্ট গ্রহণ করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক আলম, ময়মনসিংহ জেলা সহকারী পুলিশ সুপার জয়ীতা শিল্পী প্রমুখ ।