• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ছাত্রদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১৭:৫৫ অপরাহ্ণ
দুমকিতে ছাত্রদলের মশাল মিছিল

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল ।
সোমবার রাতে উপজেলা সরকারি জনতা কলেজ সংলগ্ন সড়কে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব মোঃ সুমন শরিফ এর নেতৃত্বে মশাল মিছিলটি বের করা হয়। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়াসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । পরে সংক্ষিপ্ত সমাবেশে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দরা বলেন এই সিদ্ধান্তের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকেই অবমাননা করা হয়েছে। বরং বীর উত্তম’ খেতাবটি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারই জিয়াউর রহমানকে দিয়েছিল বলে উল্লেখ করেন তারা।