• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে বিএম কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১১:২০ পূর্বাহ্ণ
ভালোবাসা দিবসে বিএম কলেজ ছাত্রের আত্মহত্যা

বরিশালে ভালোবাসা দিবসে প্রেমিকার ওপর অভিমান করে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম শোভন দাশ পাপ্পু (২১)। রোববার রাতে নগরীর বিএম কলেজ রোড এলাকায় নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

নিহত পাপ্পু বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংকের কর্মকর্তা উত্তম দাশের ছেলে। তিনি বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাপ্পুর সঙ্গে সরকারি বরিশাল কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ভালোবাসা দিবসের দিন ওই মেয়েকে অন্য কারও সঙ্গে ঘুরতে দেখে অভিমান করে রাতে পাপ্পু আত্মহত্যা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে কোনো বিরোধ নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।