• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কৃতি সন্তান জুলফিকার আলী তালুকদার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম-সম্পাদক মনোনীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৪:১৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের কৃতি সন্তান জুলফিকার আলী তালুকদার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম-সম্পাদক মনোনীত

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের কৃতি সন্তান জুলফিকার আলী তালুকদারকে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক মনোনীত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি এড. আসাদুজ্জামান মোল্লা দূর্জয় ও সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দীন সফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুলফিকার আলী তালুকদার এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। পাশাপাশি তিনি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের রাজনীতিতে তার মেধা, শ্রম বিনিয়োগ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।