• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন’র রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১২:০২ অপরাহ্ণ
বাবুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন’র রেজিস্ট্রেশন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে করোনা ভাইরাসের(কোভিড-১৯) ভ্যাকসিন নেয়ার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। বাবুগঞ্জ থানা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে রবিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ থানা প্রঙ্গণে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। কোভিড-১৯ করেনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্ধোধনী অুনষ্ঠানে বাবুগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাবুগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি মৃধা.মু আক্তার উজ জামান মিলন।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন বেপারী, বাবুগঞ্জ থানা পুলিশের এএসআই মোঃ নূরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, স্থানীয় শিক্ষক মোঃ আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য মোঃ জানে আলম ফকির, সাবেক সেনা সদস্য মোঃ হানিফ হাওলাদার প্রমূখ।