• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

বরিশাল ব্যুরো
বরিশাল বাবুগঞ্জ থানার মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহিৃত মাদক কারবারী ও সেবীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হান্নান সংগীয় ফোর্স নিয়ে উপজেলার ৯৫ নং লামচর ক্ষুদ্রকাঠি সুগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে তাদের ইয়াবা ক্রয়-বিক্রয় ও গাঁজা সেবনকালে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, তুহিন হাওলাদার (৩০), কামাল হোসেন চান সিকদার (২৫), হাফিজুল ইসলাম আকাশ (২২), রফিকুল ইসলাম (১৮), শাওন আকন (১৮) আশিকুর রহমান ইমন (২২)। মঙ্গলবার আসামীদের বরিশাল জেলহাজতে পাঠানো হয় বলে জানান বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি বলেন, মাদকদ্রব্য আইনে মামলা নেওয়াসহ বাবুগঞ্জ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করতে তিনি যোগদানের পর থেকেই ব্যাপক আলোচনায় এসেছেন। ##