• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে দু’কৃষক পরিবারের ৭গরু চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৫:৪৬ পূর্বাহ্ণ
দুমকিতে দু’কৃষক পরিবারের ৭গরু চুরি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে দু’কৃষক পরিবারের হালের বলদসহ ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজাখালী গ্রামের মিয়া বাড়িতে এ গরু চুরির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, রাজাখালী গ্রামের বশির উদ্দিন মিয়ার গোয়াল ঘর শূন্য করে ৫টি ও একই বাড়ির হাবিবুর রহমান মিয়ার গোয়াল ঘর থেকে ২টিসহ মোট ৭টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে গোয়ালশূণ্য দেখতে পেয়ে বশির মিয়ার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। এসময় হাবিব মিয়ার গোয়ালেরও ২টি গরু না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। একই রাতে ওই গ্রামের সাখাওয়াত হোসেন হাওলাদারের গোয়াল থেকেও ১টি গরু খোয়া গেলেও তা ভোরবেলা মাঠের মধ্যে পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, সাখাওয়াতের গোয়াল ঘর থেকে গরুটি বের করে মাঠের মধ্যে গিয়ে শুয়ে পড়ায় চোরচক্র আর গরুটি নিতে না পেরে ফেলে রেখে গেছে। গরু চুরির খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালাম, দুমকি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি সংঘবদ্ধ কোন চোরাই চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। চক্রটিতে স্থানীয়ভাবে কেউ জড়িত থাকতে পারে। আমরা দেখছি, গরুচোর সনাক্তে পুলিশি তৎপড়তা চলছে।