• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১, ১২:০৮ অপরাহ্ণ
বেনাপোল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ভারতীয় ৪৩ বোতল ফেন্সিডিল সহ নুর জাহান(৪০),মোছাঃ মালা (৩৫)ও মোছাঃ সপনা (৪০)নামে ৩ মহিলা মাদক ব্যবসায়ী আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুই টার সময় ছোট আঁচড়া তিন রাস্তার মোড়ে চারা বটতলা এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

আটক নুর জাহান যশোর শংকরপুর এলাকার বাবুল হোসেন এর স্ত্রী ও মালা একই এলাকার সাজ্জাদুল ইসলাম এর স্ত্রী এবং সপ্না যশোর বাঘারপাড়া শেখের বাজন গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

ডিউটি অফিসার এএসআই মাসুম পারভেজ জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নিকটে গোপন খবর আসে ৩ মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে পুটখালী হতে বেনাপোলের দিকে যাবে।
এমন সংবাদে ওসি মামুন খান,এসআই মফিজুর রহমান, এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।

এএসআই মাসুম পারভেজ জানান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামী কাল যশোর কোর্টে হাজতে প্রেরন করা হবে।