দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রেসক্লাব দুমকির সভাপতি ও দক্ষিণ বঙ্গ কৃষি ও কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন সুমন গুণীজন সম্মাননা ‘একুশে স্মৃতি পদক’ পেয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে একুশে স্মৃতি পরিষদের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আকবর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ এর বিচারপতি এম. ফারুক । এবং সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন আলমগীর প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা গুণীজনদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। একুশে স্মৃতি পদক পাওয়ায় অধ্যক্ষ জসিম উদ্দিন সুমনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা।