• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলসকাঠীতে নৌকা চান একেএম তিতুমীর হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ণ
কলসকাঠীতে নৌকা চান একেএম তিতুমীর হাওলাদার

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মেধাবী সন্তান একেএম তিতুমীর হাওলাদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেতে চান। একেএম তিতুমীর হাওলাদার মুজিব আদর্শের একজন পরীক্ষিত সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তার রাজনৈতিক কর্ম জীবন শুরু করেন। তিনি বাকেরগঞ্জ ও নলছিটির সাবেক এমএনএ, জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লাল বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান হাওলাদারের একমাত্র ছেলে। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা বিভাগের জাতীয় শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সততা শিশু থিয়েটারের পরিচালনা কমিটির সম্পাদক। তিনি কলসকাঠী ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করতে আগ্রহী। একেএম তিতুমীর হাওলাদার নিজ উদ্যোগে করোনাকালীন সময়ে নিজ ইউনিয়নে সাধারণ মানুষের পাশে ছিলেন। কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তায় সর্বদা আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ দুঃখে সব সময় তাদের পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করেছি। আমার সততা ও নিষ্ঠার কথা এলাকার সকলেরই জানা। এলাকার সকল সামাজিক কর্মকান্ডে আমি অংশগ্রহণ করে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জণ করেছি। তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই। আসছে কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা মার্কার প্রার্থী হতে চাই এবং এই এলাকার জনসাধারণের জন্য আমৃত্যু কাজ করার মানষে দলীয় মনোনয়ন পেতে চাই। আমার কোন লোভ লালসা নাই, মানুষের সেবা করাই আমার পরম ধর্ম।