• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রবাসী ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ণ
বরিশালে প্রবাসী ও তার স্ত্রীকে  কুপিয়ে হত্যা চেষ্টা !

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় জমি দখল করতে প্রবাসী ও তার স্ত্রী এবং শ্যালক কে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আফজাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় প্রবাসীর স্ত্রীর সাথে থাকা নগদ ৪ লাখ টাকাও স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়ে যায়।
গত বৃহস্পতিবার বিকেল তিনটায় ২২ নং ওয়ার্ড জিয়া সড়কের মুখে এ ঘটনা ঘটে।
আহত প্রবাসী পশ্চিম বগুড়া রোড এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে নাসির আহমেদ। আহত অন্যরা হলো, নাসিরের স্ত্রী সুরাইয়া আক্তার জোসনা ও শ্যালক মিথুন
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।।
এদের মধ্যে নাসির আহমেদ এর অবস্থা আশঙ্কাজনক। তার মাথার দুই পাশে ধারালো অস্ত্রের কোপে মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সুইডেন প্রবাসী নাসির আহমেদের নিজের ও তার স্ত্রীর জমি নিয়ে প্রতিপক্ষ মোশারফ আলীর ছেলে আমিনুল ইসলাম আফজাল ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। আফজাল ও তার সহযোগীরা প্রবাসী নাসিরের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়।
বিষয়টি নিয়ে নাসির ও তার পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ থানা প্রশাসনকে মৌখিক সহ অভিযোগ দেওয়া হলে তাতেও কোনো সমাধানে আসেনি। উল্টো আফজাল ও তার সহযোগীরা প্রবাসীকে ফাঁসাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও হয়রানি করছে।
গত বৃহস্পতিবার নাসির ও তার পরিবারের লোকজন নবগ্রাম রোড জিয়া সড়কের মুখে লিজ নেওয়া জমিতে ঘর উত্তোলন করার জন্য মিস্ত্রি নিয়ে যাওয়া হলে আফজাল ও তার সহযোগীরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে আফজাল ও তার সহযোগী মোফাজ্জল হোসেন, মোজাম্মেল হোসেন, জসিম নাসির, বশির, সুমন, আবুল হোসেনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে প্রবাসী নাসিরের উপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। তাকে বাঁচাতে স্ত্রী সুরাইয়া আক্তার জোসনা এবং শ্যালক মিথুন আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে আফজাল সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় নাসির, জোসনা ও মিথুন কে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে চতুর আফজাল ও তার সহযোগী মোফাজ্জেল ইনজুরি দেখিয়ে নাটকীয় কায়দায় শেবাচিমে ভর্তি হয়।
আফজাল ও মোফাজ্জলের বিষয় শেবাচিমের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, এদের দুজনের কারই বড় ধরনের কোনো সমস্যা নেই।
এদিকে প্রবাসীর স্ত্রী জোসনা জানান, আফজাল একজন ভূমিদস্যু, লম্পট ও চাঁদাবাজ। সে আমাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে আসছে।
এছাড়াও তার বিরুদ্ধে এনজিও নামে গ্রাহকের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন ধরনের অভিযোগও রয়েছে।
এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনরা জানান।