• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর শহীদ মিনারে সচেতন নাগরিক কমিটির শ্রদ্ধাঞ্জলী অর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ণ
দিনাজপুর শহীদ মিনারে সচেতন নাগরিক কমিটির শ্রদ্ধাঞ্জলী অর্পণ

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

২১ ফেব্রুয়ারী রবিবার সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব রতন সিং,সদস্য সাবেক ছাত্রলীগ নেতা সৈকত পাল, নারী নেত্রী ও সংগঠনের সদস্য রানু মন্ডল প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ভাষা আন্দোলনসহ সকল আন্দোলনের নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।