• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে জেলা পরিষদের খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১, ১২:৫০ অপরাহ্ণ
নলছিটিতে জেলা পরিষদের খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

নলছিটি প্রতিনিধি!! ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় জেলা পরিষদের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সারদল ব্যাক অফিস সংলগ্ন জেলা পরিষদের পরিত্যক্ত খালে পাকা পিলার স্থাপন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারদল গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার দুই ছেলে মোঃ আলাউদ্দিন মৃধা ও শাহিন মৃধা জেলা পরিষদের অনুমোদন বিহীন জমি দখল করে ভবন নির্মাণ করছেন।
খবর পেয়ে জেলা পরিষদের পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়, কিন্তু তারা নির্দেশনা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে।

পরবর্তিতে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের নির্দেশে আজ (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদের অফিস সহকারী শহিদুল ইসলাম নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশনা দিলেও ভবন নির্মাণকারীরা ক্ষমতাধর হওয়ার বন্ধ হয়নি কাজ।

শাহিন মৃধা জানান,এই জমি আমাদের।আমরা আমাদের নিজস্ব জমিতে ভবন নির্মাণ করছি।