• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বাকেরগঞ্জে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১৭:৪৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বাকেরগঞ্জে অনুষ্ঠিত

আজ ২৩/০২/২০২১ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ২০২১ ডিজিটাল ম্যারাথন অংশে দেশব্যাপী ১০ লক্ষ জনতার অংশগ্রহনের পরিকল্পনার ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশালের ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ইস্ট বেঙ্গল ও বরিশাল জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। উক্ত ম্যারাথনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ডিভিশনের ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন মোঃ ইয়াসিন আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া সহ স্থানীয় সংবাদিক বৃন্দ । এ ম্যারাথনে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির দৌড়বিদ সহ আগ্রহী ব্যক্তিরা অংশ নেয়।