• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ
করোনার টিকা নিলেন ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সহ সভাপতি শামিল শাহরোখ তমাল।

তিনি বিএন কলেজ, বরিশাল মহানগরসহ ছাত্রমৈত্রীর সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে এই টিকা গ্রহণ করেন তিনি।

বলেন, আমি করোনার ভ্যাকসিন নিয়েছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।