• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারলেই দেশের প্রতি ভালোবাসা উৎসারিত হবে- পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১৪:৫৯ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারলেই দেশের প্রতি ভালোবাসা উৎসারিত হবে- পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারলেই দেশের প্রতি ভালোবাসা উৎসারিত হবে। শেখ হাসিনা রাজনীতি করেন দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য। ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে সংকটময় মুহূর্তে পরিস্থিতি অনুকূলে রাখার নজির স্থাপন করেছেন শেখ হাসিনা। যেকোনো সংকট সমাধানে তার রয়েছে জাদুকরী ক্ষমতা। এসময় সাংসদ পংকজ নাথ ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। আজ শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, সহিদ শাহ, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তসলিম খান, বিষ্ণু পদ মজুমদার, মেহেন্দিগঞ্জ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম সরদার, সাইফুল ইসলাম বেপারি, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী দাস, রোকসানা বেগম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।