• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জাতীয় বীমা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে জাতীয় বীমা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ, পপুলার লাইফ ইম্স্যুরেন্স কোম্পানীর আল আমিন বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আব্দুল গনি খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের এড়িয়া ম্যানেজার তালেব মাহমুদ, ন্যাশনাল লাইফের জেলা কো-অর্ডিনেটর মাসুদ হাসান, ডেলটা লাইফ ইন্সুরেন্সের জিয়াউর রহমান, জীবন বীমার পরিমল সরদার প্রমুখ।