• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন: মোস্তফা সভাপতি, প্রিন্স সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২১, ১১:১৪ পূর্বাহ্ণ
নলছিটি পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন: মোস্তফা সভাপতি, প্রিন্স সম্পাদক

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গোলাম মোস্তফাকে সভাপতি ও মিরাজ হাসান প্রিন্সকে সাধারণ সম্পাদক করা হয়। সোমবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে সংগঠনের সাধারণ সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা হয়। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় প্রত্যেকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কমিটির অন্যকর্মকর্তারা হলেন, সহ সভাপতি মো. ফরিদ হাওলাদার, সহ সাধারণ সম্পাদক মো. কাইয়ুম (জামাল), কোষাধ্যক্ষ মো. নাসির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক রেখা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদস্য মো. নাসির খান, মো. আবুল হোসেন খান, সন্ধ্যা রানী রায় ও নিমাই চন্দ্র মালী। কমিটি অনুমোদন দেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মু. আবু সায়েম ও কমিশনার এ এইচ এম রাশেদ ইকবাল। এর আগে সাধারণ সভায় বিদায়ী কমিটির সভাপতি জহিরুল ইসলাম নুরু সভাপতিত্ব করেন। এতে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।