• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলসকাঠী ইউপি চেয়ারম্যান মুন্নার বসত ঘরে আগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২১, ১৫:৩৮ অপরাহ্ণ
কলসকাঠী ইউপি চেয়ারম্যান মুন্নার বসত ঘরে আগ্নিকান্ড

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন চেয়ারমান ফয়সাল ওয়াহিদ মুন্নার বসত ঘরটি আগুনে পুড়ে গেছে।
১ মার্চ ২০২১ সোমবার দিবাগত রাত ১ টার দিকে এ আগ্নি কান্ডের ঘটনা ঘটে।
উপজেলার ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল দিবাগত রাত ১ টার দিকে চেয়ারম্যানের বড় বসতঘরে আগুনের সূত্রপাত অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর এবং ঘরে রাখা আসবাব ও মালামাল পুড়ে গেলে স্থানীয় লোকজনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে প্রবেশের রাস্তা ছোট থাকার কারনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল প্রবেশ করতে পারেনি
ক্ষতিগ্রস্থ চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না বলেন, আগুনে তার প্রায় একশত বছরের পুরাণ বসত ঘর ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর থেকে কিছুই বেরকরতে পারিনি।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান,রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হতে পারে বলে প্রাথমিক ভাবে তিনি ধারণা করছেন।
উপজেেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মাধবী রায় ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।