• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউজিসির সদস্য ড. সাজ্জাদ হোসেনের বরিশাল বিশ্ববিদ্যালয় পরির্দশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ
ইউজিসির সদস্য ড. সাজ্জাদ হোসেনের বরিশাল বিশ্ববিদ্যালয় পরির্দশন

 

বরিশাল ব্যুরো
বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বরিশাল বিশ্ববিদ্যাল পরির্দশন করেছেন। এসময় তিনি ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন। মঙ্গলবার দুপুরে প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. নাছিমা রহমান বরিশাল বিশ^বিদ্যালয়ে আগমন করলে তাঁদেরকে স্বাগত জানান উপাচার্যসহ বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে তিনি বিশ^বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেনকে ববির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ##