• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন বরিশাল আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২১, ১৫:১০ অপরাহ্ণ
করোনার টিকা নিলেন বরিশাল আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিয়েছেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ কে এম জাহাঙ্গীর।

মঙ্গলবার  বরিশাল জেনারেল হাসপাতাল থেকে এই টিকা গ্রহণ করেন তিনি।

তিনি বলেন, ‘সারাবিশ্বে এখনো ১৩০টি দেশে করোনার ভ্যাকসিন পৌঁছায়নি। তবে ভ্যাকসিনপ্রাপ্ত মাত্র ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান’।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের কোথাও কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ জানান তিনি।