• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম ছরোয়ার সবুজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২১, ১৭:৩০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম ছরোয়ার সবুজ গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের স্ব-ঘোষিত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা গোলাম ছরোয়ার সবুজ(স্বর্ণামত) নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করছে বাকেরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন সংবাদমাধ্যমকে জানান সবুজের বিরুদ্ধে ঢাকা ও বাকেরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।