• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্রোহী হয়ে নির্বাচন করে এবার আওয়ামী লীগের মনোনয়ন চান উর্মিলা বাড়ৈ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২১, ১৭:৫১ অপরাহ্ণ
বিদ্রোহী হয়ে নির্বাচন করে এবার আওয়ামী লীগের মনোনয়ন চান উর্মিলা বাড়ৈ

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আবেদন করেছেন উর্মিলা বাড়ৈ। এতে ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের দাবি এবার যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিবে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ । জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু বলেন উর্মিলা বাড়ৈ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এর কারনে সে সময় দল তাকে সাময়িক বহিষ্কার করেছিল। জল্লা ইউনিয়ন বাসির দাবি দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিবে। জল্লা ইউনিয়ন এর বাসিন্দা অরুণ বলেন বিগত পনেরো বছরে জল্লা ইউনিয়ন উন্নয়নে কোন ছোঁয়া লাগেনি। জল্লা ইউনিয়ন বাসি মনে করেন নতুন কোন প্রার্থি নির্বাচিত হলে জল্লা ইউনিয়ন উন্নয়ন হতে পারে।