• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ
দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) :
নানা বাড়ি বেড়াতে এসে পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে
মো. নোমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
দুপুরে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী
গ্রামে এ ঘটনা ঘটে। নোমান বাউফল উপজেলার আদাবাড়িয়া
ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. মজিবর হাওলাদারের ছেলে।
জানা গেছে, নোমান দুই মাস আগে মায়ের সঙ্গে
দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী
গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন খেলতে গিয়ে সে সবার অগোচরে নানা বাড়ির পাশের একটি ডোবায়
পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর স্বজনরা অচেতন অবস্থায়
উদ্ধার করে দশমিনা হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
শিশুটিকে মৃত ঘোষণা করেন।