বাবুগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটালো। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ১নং বীরশ্রেষ্ট জাহাঙ্গীরনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক,২নং কেদারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ নূরেআলম বেপারী,৩নং দেহেরগতি ইউনিয়নে মশিউর,৬নং মাধবপাশা ইউনিয়নে মোঃ জয়নাল আবেদিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা থেকে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও ২নং কেদারপুর ইউনিয়নে বিকালেই আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব ইউনিয়নে আনন্দ মছিলছিল বের করেন এবং মিষ্টি বিতরনের সংবাদ পাওয়া গেছে। দ্বিতীয়বারের মতো বর্তমান চেয়ারম্যান প্রার্থীদেরকে পুনংরায় দলীয় মনোনয়ন দেয়ায় দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অভিন্দন জানিয়েছেন।
Attachments area