• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২১, ১৭:৫৫ অপরাহ্ণ
নলছিটি পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল ওয়াহেদ খান ও ১২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় বরিশাল নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিতরা শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

শপথ নেওয়া কাউন্সিলররা হলেন-সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের (১, ২ ও ৩) খাদিজা পারভীন, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের (৪, ৫ ও ৬) দিলরুবা বেগম, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের (৭, ৮ ও ৯) নুরুন্নাহার আক্তার (রুবিনা), ১ নম্বর ওয়ার্ডের মো. পলাশ তালুকদার, ২ নম্বর ওয়ার্ডের নূরে আলম হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডের মো. মামুন মাহমুদ, ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ আলম খান, ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম টিটু, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন (লাভলু) ও ৯ নম্বর ওয়ার্ডের মো. মানিক হাওলাদার।
শপথ শেষে নলছিটি পৌরসভার উন্নয়নে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা।
শপথ নেওয়ার পর মেয়র আব্দুল ওয়াহেদ খান বলেন, পৌরবাসীর সেবা করার যে গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করবো। মানুষ আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছেন। তাদের ভালোবাসা কখনও ভুলবো না।
জনগণের কল্যানে কাজ করার বিষয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, আমি প্রত্যেক পৌরবাসীকে সেবা পৌঁছে দিতে চাই। তাদের সুখ-দুঃখে কাছে থাকতে চাই। আমি এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো।