• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী তরুণ মুখ আক্তার হোসেন খোকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২১, ১৫:০৫ অপরাহ্ণ
মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী তরুণ মুখ আক্তার হোসেন খোকা

বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক নেতা আক্তার হোসেন খোকা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বাবুগঞ্জ নির্বাচন অফিসার সাইফুল ইসলামের দপ্তর থেকে সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ইউনিয়নের পাংশা গ্রামের শাহজাহান হাওলাদারের পূত্র আক্তার হোসেন খোকা বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এছারা তিনি বরিশালের আজকেরবার্তাসহ বিভিন্ন পত্রিকায় রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বরিশাল টাইমস অনলাইন পত্রিকার নগর সম্পাদক এর দায়িত্বে রয়েছেন।