• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২১, ১৩:০০ অপরাহ্ণ
নলছিটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের দায়িত্ব গ্রহন

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠী জেলার নলছিটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন আজ সকাল ১০টায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত ছিলেন নলছিটি-ঝালকাঠী সংসদীয় আসনের মাননীয় সাংসদ , শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু ।
নলছিটি উপজেলা নির্বাহি অফিসার রুম্পা সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহআলম ও ঝালকাঠী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলজাজ্ব খান সাইফুল্লাহ পনির । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর , উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাখাওয়াত হোসেন , থানার অফিসার ইনচার্জ মোঃ আলি আহম্মেদ প্রমূখ । এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।