বিশ্বের কাথলিক খ্র্রীষ্টানদর প্রধান ধর্মগুরু পুণ্যপিতা পােপ ফ্রান্সিস বরিশাল কাথলিক ডাইওসিসের বিশপ লরন্স সুব্রত হাওলাদার, সিএসসিকে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম মেট্টাপলিটন আর্চডাইওসিসের আর্চবিশপ হিসেবে নিযুক্ত করেছেন। বাংলাদেশে নিযুক্ত পোপ ফ্রান্সিসের প্রতিনিধি ও ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, গত ১৯ ফেব্রুয়ারী, রােজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রামের পবিত্র জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জায় এক প্রার্থনাপূর্ণ পরিবেেশে আর্চবিশপ নিযুক্তির ঘােষণাপত্রটি পাঠ করেন। ঘােষণাটি বিভিন্ন সামাজিক মাধ্যম, পত্র-পত্রিকা ও টেলিভিশনে প্রচার হওয়ার সাথে সাথেই সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেন এবং বরিশাল শহরের সদর রােডে ক্যাথলিক চার্চে ছুটে আসেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল ১১ মার্চ ২০২১, রােজ বৃহস্পতিবার সাধু পিতরের কাথলিক চার্চর হল রুমে, বরিশাল চার্চ সমূহের একটি সম্মিলিত সংগঠন খ্রীষ্টিয় আন্তমন্ডলীর বরিশাল-এর আয়াজনে নব নিযুক্ত আর্চবিশপ লরন্স সুব্রত হাওলাদারকে খ্রীষ্টিয়ান সমাজের পক্ষে আন্তমন্ডলীর পরিচালনায় শুভেচ্ছা , অভিনদন ও কৃতজ্ঞতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠানে বরিশালের সকল চার্চের ধর্মযাজক ও খ্রীষ্টান নেতৃবৃন্দসহ বিভিন খ্রীষ্টান সংগঠন একযােগে বিশপ সুব্রতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সকল বক্তাগণ বলেন, বিশপ সুব্রত হচ্ছেন আমাদর জন্য এক আর্শিবাদ স্বরুপ এবং বরিশালের গর্ব। বিশপ হিসেবে তিনি বিগত দিনগুলিতে তার আধ্যাত্মিকতা, মানবিকতা, পবিত্রতা, বিশ্বস্ততা, প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন ও করােনাকালীন মানবতার সেবাদানের কাজে পুণ্যপিতা পােপ ফ্রান্সিস সন্তষ্ট হয়ে তাকে বিশপ থেকে আর্চবিশপ হিসেবে পদােন্নতি দিয়েছেন। তার এই পদােন্নতি দেশ ও জাতির জন্য সম্মান ও গৌরবের বিষয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তমন্ডলীর সভাপতি ফাদার লাজারুস গােমেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়াসিসের বিশপ সৌরভ ফলিয়া, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলন আন্তমন্ডলীর সাধারণ সম্পাদক মি: এডয়ার্ড রবিন বল্লভ, পুরাহিত রেভা আলবার্ট হালদার, রেভা সুকান্ত হালদার, ফাদার অনল টেরেন্স ডি’কস্তা, ফাদার লেকাভালি গােমেজ, পাস্টর বিপুল বারিকদার, জেমস্ প্রেমানন্দ বিশ্বাস, মেরী জনসন গুহ, জেমস্ মালাকার, সুব্রত হাজরা, প্রিন্স গুহ, সিস্টার রীনা, সিস্টার অক্সিলিয়া, বাবুল বিশ্বাস ও বরিশাল খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারন সম্পাদক এলবার্ট রিপন বল্লভ প্রমুখ ।