• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাটামারা ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২১, ১৬:৩৮ অপরাহ্ণ
বাটামারা ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি গঠন

আবু তালহা রিমন ।। মুলাদী উপজেলা ১ নং বাটামারা ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মোঃ আহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ সহ ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন মুলাদী উপজেলা ছাত্রলীগ। মুলাদী উপজেলা ছাত্রলীহের সভাপতি মোঃ জুবায়ের আহম্মেদ জুয়েল ও সাধারণ সম্পাদক কাজী মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতির মাধ্যমে গত ২৪ ফেব্রুয়ারী এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। মোঃ ফিরোজ মাহমুদ বলেন দক্ষিণ বঙ্গের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র হাতকে শক্তিশালী করা। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বাটামারা ইউনিয়ন ছাত্রলীগকে শক্তিশালি হিসেবে গড়ে তোলা। ফিরোজ মাহমুদ ঢাকা কবি নজরুল ইসলাম কলেজ ম্যানেজমেন্ট এর শেষ বর্ষের ছাত্র।