গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী দখল, দূষণ
রোধ ও দুই তীরের ইটভাটা অপসারনের দাবি নিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে
মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় সুশীল সমাজ’র প্রতিনিধিরা।
রবিবার (১৪ মার্চ) বেলা ১১টায় আন্ধারমানিক নদীর তীরে হেলীপ্যাড মাঠে
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন
অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন
কবির। ‘দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’ এই
শ্লোগান বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক শামসুল
আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কলাপাড়া অঞ্চল শাখার সদস্য সচিব মেজবাহ
উদ্দিন মাননু, কলাপাড়া পৌর কাউন্সিলর ও নারী নেতৃ মোসাঃ মনোয়ারা বেগম,
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস,এক রঞ্জন প্রমূখ।
এসময় বক্তারা পায়রা বন্দর নির্মানকে কেন্দ্র করে আন্ধারমানিক নদীর দুই
তীরে ভূমি দস্যুদের নদীর তীর দখলসহ ভূমি দস্যূতা রোধ এবং কলাপাড়ার সকল
নদী নাব্যতা রক্ষা ও সকল প্রকার ইট ভাটার দূষন বন্ধের কার্যকর পদক্ষেপ
গ্রহনের জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ
জানিয়েছেন।