অবশেষে নৌকা প্রার্থীর দলীয় মনোনয়ন পেলেন ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শরীফ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পিরিজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে পরপর চারবার ও বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান শরিফকে মঙ্গলবার দলীল ভাবে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নৌকা প্রার্থীর মনোনয়নের সংবাদ মিরুখালী ইউনিয়ন পৌছলো আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।
দীর্ঘ ৩২ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান শরীফ মিরুখালী ইউনিয়ন এর সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পদে ও রয়েছে।
এছাড়া এর পূর্বে তিনি মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি
ও মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট কমান্ডার ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
মিরুখালী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহন শরীফকে নৌকার পুনরায় প্রার্থী দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান।