• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নয়া দিল্লি বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২১, ১৫:৫৬ অপরাহ্ণ
নয়া দিল্লি বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্টঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালন করেছে। এদিন উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন মান্যবর হাই কমিশনার মুহাম্মদ ইমরান। পরে তিনি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়।
এসময় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, দূতাবাস কর্মকর্তা মিনিস্টার (রাজনৈতিক) মো: নুরুল ইসলাম,প্রেস মিনিস্টার শাবান মাহামুদ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।