• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক -পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২১, ১৪:৪২ অপরাহ্ণ
বঙ্গবন্ধু স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক  -পংকজ নাথ এমপি।

বঙ্গবন্ধু স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক
-পংকজ নাথ এমপি।
সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা নামক রাষ্ট্রের জন্ম হতোনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে বলেই আজ আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটাদেশ আজ ঐক্যবদ্ধ। এসময় সাংসদ পংকজ নাথ বাংলাদেশ নামক রাষ্ট্রের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বুধবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি মাষ্টার বসির আহম্মেদ, সাধারন সম্পাদক মাষ্টার আবুয়াল তছলিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু খন্দকার, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চানপুর ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, উপজেলা যুবলীগের সভাপতি মশিউর রহমান নাদিম, সাধারন সম্পাদক উজ্জল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সোহেল মোল­া, সুমন ফরাজী, হাবিবুর রহমান খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জমদ্দার, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা কৃষকলীগের সভাপতি ওহাব আলী, সাধারন সম্পাদক রুহুল আমিন পলাশ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আব্দুল­াহ্ দোলন, সাধারন সম্পাদক রুবেল খন্দকার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ।