• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় শত পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২১, ১২:৩৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় শত পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০০ পাউন্ডের কেটকাটা ও পৌর শহরে আনন্দর‌্যালী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ ডাকবাংলোর সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদানের পাশাপাশি দলীয় কার্যালয়ে র‌্যালীউত্তর কেটকাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন, সাবেক এমপি মো.মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমূখ।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদ্যাপনে বঙ্গন্ধুর মুরালে পুস্পার্ঘ অর্পণ, আনন্দর‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।