• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জম্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ
বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জম্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহ। বুধবার সকাল ১০টার দিকে অডিটরিয়ম মিলনায়তনে ইউএনও মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও শিশুদের অংশগ্রহনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের সঞ্চালয়নায় আলোচনা সভা ও কেক কাটা বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুম্পমাল্য আর্পন মধ্যে দিয়ে জম্মবাষির্কী পালন করেন সংগঠনটি।