বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় ৫ মাস পূর্বে হারিয়ে সিআইডি পুলিশের এস.আই মো.ফারুক হোসেন’র হারিয়ে যাওয়া ৪০ হাজার টাকা মূল্যের আই ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে থানা পুলিশের ইন্সেপেক্টর (তদন্ত) মো.জাফর আহম্মেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে এ ফোনটি উদ্ধার করে উপজেলার জম্ভদ্বীপ এলাকার প্রকৃত মালিক ও ঢাকার সিআইডি পুলিশে কর্মরত এস.আই মো.ফারুক হোসেন’র কাছে হস্তান্তর করেণ।
এব্যাপারে ইন্সেপেক্টর (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, ৫ মাস পূর্বে ঢাকায় সিআইডি পুলিশে কর্মরত এস.আই ফারুক হোসেনের আই ফোনটি হারিয়ে যাওয়ার পর ১২ জানুয়ারী সে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়রী করে। পরে তিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই ফোনটি উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেণ।