• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের সাবেক সংসদ সৈয়দ শহীদুল হক জামাল‘র ১ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ
বরিশালের সাবেক সংসদ সৈয়দ শহীদুল হক জামাল‘র ১ম মৃত্যুবার্ষিকী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় সৈয়দ বজলুল হক বিশ^বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ এবং রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ (১৮ মার্চ)। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার আজিমপুর কবরস্থানে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান ও তার আত্মার মাগফিরাত কামনা করে বাদজোহর ঢাকা ক্যান্টমেন্ট জামে মসজিদ এবং মগবাজার এলাকার দু’টি জামে মসজিদ সহ বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের নিজ বাড়ির জামে মসজিদ এবং সৈদয়কাঠী ইউনিয়নে তার পূর্ব পুরুষ সৈয়দ আহম্মেদ’র নামে প্রতিষ্ঠিত জামে মসজিদে দোয়া-মিলাদ’র আয়োজন করা হয়েছে। তার এ দোয়া-মিলাদ অনুষ্ঠানে সকল আত্মীয় স্বজন ও শুভানুধায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এব্যাপারে মরহুম সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ভ্যারিষ্টার সৈয়দ সাইফুল হক জামাল জানান, ২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ১৭ মিনিটের সময় তার পিতা সৈয়দ শহীদুল হক জামাল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেণ। এর পূর্বে তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুর এবং মেহেরপুর এলাকার দায়ীত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।