• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিমে সহকারী রেজিস্ট্রার পদে ডাঃ শাহাদাত হোসেনের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২১, ০৮:০৭ পূর্বাহ্ণ
শেবাচিমে সহকারী রেজিস্ট্রার পদে ডাঃ শাহাদাত হোসেনের যোগদান

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করলেন ডাঃ শাহাদাৎ হোসেন জুয়েল। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে শেবাচিম হাসপাতালে সহকারী রেজিস্ট্রার পদে তাকে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পেয়ে ডঃ শাহাদাত অর্থোপেডিক্স বিভাগে যোগদান করেন।
উল্লেখ্য ডা: শাহাদাত হোসেন বরিশাল ইনডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পদে রয়েছেন।
এর পূর্বে তিনি অত্র মেডিকেল কলেজে অর্থোপেডিক্স বিভাগে ডিপ্লোমা কোর্সে ছিলেন।
২০১৪ সালের ৭ ই আগস্ট মেডিকেল অফিসার পদে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইমও হিসেবে কর্মরত ছিলেন।

সহকারী রেজিস্ট্রার পদে যোগদানকৃত ডাক্তার শাহাদাত হোসেন জুয়েলকে অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক, নার্স সহ স্টাফরা অভিনন্দন জানান।