সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, ক্রীড়াঙ্গন উজ্জীবিত থাকলে সকলের মাঝে মঙ্গল ধরা ফিরে আসবে। যুব সমাজ খেলাধূলা মুখি থাকলেই মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্ম কমে যাবে। যুব সমাজকে মাদক মুক্ত করতে হলে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে হবে। বর্ণাঢ্য আয়োজনে ১০০ তম ম্যাচের মধ্যেদিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্ণামেন্টের শেষ হয়। আজ বৃহস্পতিবার সকালে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাহমুদুল্লাহ রিয়াদ একাদশকে ৫ উইকেটে হারিয়ে আফতাব আহাম্মেদ একাদশ চ্যাম্পিয়ন হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু, কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর মশিউর রহমান নাদিম, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি সহ ক্রীড়া সংস্থা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।