• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর স্মরনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে বঙ্গবন্ধুর স্মরনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী উপলক্ষ এবং তাঁর স্মরনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সুন্দরম প্রাঙ্গনে শুক্রবার রাতে এর আয়োজন করা হয়। পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের তাৎপর্য,স্বাধীনতা ভিত্তিক আলোচনা,বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা এবং মুক্তযুদ্ধ ভিত্তিক নিত্য ও গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠন সুন্দরম‘র সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা শাহজাহান খান,সম্মিলিত সাংস্কৃতিক জোট ও পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.উজ্জল বোস,জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান ও আবৃত্তি সমন্বয় পরিষদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজাহিদ প্রিন্স। অনুষ্ঠানে অংশ নেয়া বীরমুক্তি যোদ্ধা শাহজাহান খান, পটুয়াখালী যুগান্তর প্রতিনিধি বিলাস দাস এবং শিশু পূর্নতা মুজাহিদসহ অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এরপূর্বে জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর জাতির পিতার সংক্ষিপ্ত আত্ম জীবনী এবং স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে নানা শ্রেণীর মানুষ অংশ নেয়।