সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের শোভাযাত্রার মধ্যদিয়ে পাতারহাট মুক্তিযোদ্ধা মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মাঠে এসে শেষ হয়। এসময় শ্রমিক লীগের নেতৃবৃন্দ বলেন, মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ এর নেতৃত্বে মেহেন্দিগঞ্জ বাসী আজ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্র করেই সাংসদ পংকজ নাথ এর উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা ষড়যন্ত্রকারীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য সংসদ সদস্য পংকজ নাথ এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এবং ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর মেহেন্দিগঞ্জে যারা আনন্দ ও মিষ্টি বিতরণ করেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।