• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষকদের নিয়ে বিদ্যালয় সুরক্ষা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২১, ১১:১৯ পূর্বাহ্ণ
বরিশালে শিক্ষকদের নিয়ে  বিদ্যালয় সুরক্ষা বিষয়ক সভা

বরিশাল ব্যুরো
বরিশালের ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশের বাস্তবায়নে, এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় “বিদ্যালয় সুরক্ষা উদ্যোগের মাধ্যমে দূর্যোগে জনগোষ্ঠীর সহনশীলতা শক্তিশালীকরণ” শীর্ষক এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১শ’ জন শিক্ষক এই ওরিয়েন্টেশনে অংশ নেন। সেইন্ট-বাংলাদেশের সিএন্ডবি রোড এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সেইন্ট-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো হচ্ছে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ¦ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়, হোগলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পিআরসি ইনস্টিটিউশন, তোফায়েল আহমদ মাধ্যমিক বিদ্যালয়, কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়, শায়েস্তাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়, রাজারচর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হিজলতলা মৌলভীরহাট মাধ্যমিক বিদ্যালয়, টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়।
দুই দিনের এই ওরিয়েন্টেশনে জলবায়ুর পরিবর্তন; দূর্যোগ ও দূর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা; শিক্ষা ও ছাত্র-ছাত্রীর উপর দুর্যোগের প্রভাব, সাড়া প্রদান কর্মকাঠামো এবং কৌশল; জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপন (সিআরএ), প্রকল্পের কর্মকান্ড ও বাজেট, সেইন্ট-বাংলাদেশ ও এডুকো বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশন পরিচালনায় ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রিপন কুমার দাস, টেকনিক্যাল অফিসার গাজী আব্দুল্লাহ আল মাহমুদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: মোহসীন হোসাইন রনি, সেইন্ট-বাংলাদেশের চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী ও ম্যানেজার-এমএন্ডই মিয়া মুজিবর রহমান। ##