• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে করোনা মোকাবেলায় পুলিশের প্রচারনা র‌্যালী-মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ণ
কাউখালীতে করোনা মোকাবেলায় পুলিশের প্রচারনা র‌্যালী-মাস্ক বিতরণ

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের প্রচারনা র‌্যালি ও মাস্ক বিতরণ। ‘‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার সকালে কাউখালী থানা পুলিশের আয়োজনে প্রচারনা র‌্যালিটি থানা সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ রাজিব, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ।