• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে বামনা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২১, ১৭:২৯ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে বামনা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

ডেস্ক রিপোর্ট

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে  মুজিববর্ষ উপলক্ষে বরগুনা জেলার বামনা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২২ মার্চ ২০২১ সোমবার এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে বামনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) এর অতিরিক্ত দায়িত্বে কর্মরত বামনা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বামনা উপজেলা ভূমি অফিস, বামনা ইউনিয়ন ভূমি অফিস এবং ডৌয়াতলা  ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, আমলকি, জলপাই, পেয়ারা, আমড়াসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।