• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বাস যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ শুরু করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় বাস যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ শুরু করেছে পুলিশ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
সারা দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় জনতার প্রতি পুলিশী সেবার হাত বাড়িয়ে দিতে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহম্মেদ এর নির্দেশ অনুযায়ী বানারীপাড়ায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা বিষয়ক লিফলেট বিতরণ করার পাশাপাশি বন্দর বাজারের ক্রেতা ও দোকানীসহ বাস যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ শুরু করেছে পুলিশ।
শনিবার দুপুরে বরিশাল সদর’র অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন সরদার ও বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জাফর আহম্মেদ’র নেতৃত্বে এক দল পুলিশ বানারীপাড়া বন্দর বাজারের ক্রেতা ও দোকানীদের পাশাপাশি বাস যাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেণ। এসময় তারা করোনা মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমূখ।