• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগ জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২১, ১২:১৭ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগ জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ।

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে মেহেন্দিগঞ্জে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের বিভিন্ন এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ জন ব্যক্তিকে ৮০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।