• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২১, ১২:০৫ অপরাহ্ণ
বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

বরিশাল প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সদররোডে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের আয়োজনে কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের আগে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনা খুবই দুঃখজনক। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত হেফাজতের মামুনুল হকসহ অন্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ-এর সভাপতিত্বে বক্তব্য দেন, বরিশাল জেলা মহিলা পরিষদের সম্পাদক পুষ্প রাণী চক্রবর্তী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, ট্রেড ইউনয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল নগর সৌন্দর্য কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, বাংলদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থ প্রমূখ।##