• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অগ্নিকান্ডে কয়েকশত পান বরজ ভস্মিভূত (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২১, ০৯:৪৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে অগ্নিকান্ডে কয়েকশত পান বরজ ভস্মিভূত (ভিডিওসহ)

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে অগ্নিকান্ডে ১১২ শতক জমির প্রায় ৫ শতাধিক পান বরজ ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা। পান চাষীদের শেষ সম্বল হারিয়ে পাগল প্রায়।
স্থানীয় ব্যবসায়ী এমদাদ হোসেন হাওলাদার জানান, গতকাল বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আঃ রশিদ মজুমদারের পান বরজে পল্লী বিদ্যুৎতের লাইন থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পরে। এতে আঃ রশিদ মজুমদারের ১৫০ খান, নাসিম হাওলাদারের ১৪০ খান, স্বজল দাসের ৫০ খান ও সোহেল মেলকারের ১২০খান পান বরজ পুড়ে যায়। ঘটনার পর পর খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আল আলম সেরনিয়াবাত, ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধা, সংরক্ষিত আসনের মহিলা সদস্য হেলেনা খানম, বুধবার সকালে উপজেলা প্রকৌশলী ওহিদুর রহমানসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।