• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু সম্প্রদায়ের বসতঘরে হামলায় বরিশালে ওয়াকার্স পার্টির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২১, ১২:০৯ অপরাহ্ণ
হিন্দু সম্প্রদায়ের বসতঘরে হামলায় বরিশালে ওয়াকার্স পার্টির প্রতিবাদ

বরিশাল ব্যুরো
সুনামগঞ্জের হিন্দুসম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট, নির্যাতনের প্রতিবাদে ও হেফাজত নেতা মাহমুদুল হাসানসহ উস্কানীদাতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ওয়াকার্স পার্টি। বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি সদস্য অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, আনিসুর রহমান সবুজ, মোজাম্মেল হক ফিরোজ, কাজী এনায়েত হোসেন শিপলু, সুজন আহমেদ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।##